,

খুলনায় মানবিক সহায়তা ও সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করতে মঙ্গলবার খুলনা জেলা সফর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
খুলনায় সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান ও ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান শিববাড়ি মোড়ে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি মাঠপর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের প্রতিকূল সময়ে সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।
এসময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খুলনা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান।

উল্লেখ্য, সেনাবাহিনী করোনা মহামারীর ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এর ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’র অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী।

মূলত, করোনাকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এই টহলের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। জানা যায়, বিনামূল্যে ১৩৪৩ জনকে চিকিৎসা সেবার পাশাপাশি ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ পর্যন্ত মোট ছয় হাজার ব্যাগ ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়