,

ঈদে সংক্রমণ রোধে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে করোনা সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। এই সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ রোধে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিমন্ত্রী এসময় জনসমাগম যথাসম্ভব পরিহার করারও আহ্বান জানান।

মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী/সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার‌ এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সবারই দায়বদ্ধতা রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের জনসচেতনতা বাড়াতে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, মাস্ক না পরা অপরাধের শামিল। কারণ মাস্ক না পরলে নিজে যেমন করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা‌ থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিপি পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর শাখার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম, আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন প্রমুখ বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য