,

রূপগঞ্জ ট্রাজেডি; কারখানা পরিদর্শনে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ লাটিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানা ভবন পরিদর্শনে আসেন। এসময় কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন।
এ নিয়ে গেটের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে বের হলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে নাসির উদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য