,

২৩ জুলাই থেকে শিল্প-কারখানা বন্ধ

news-image

নিজস্ব প্রাতিবেদক : করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধও পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা রয়েছে। তবে ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে অন্যান্য শিল্প কারখানার মতো পোশাক কারখানাও বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে একই প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করার কথাও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই থেকে সকল প্রকার শিল্প কলকারখানা বন্ধ থাকবে।

এর আগে ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় গার্মেন্টস কারখানা খোলার কথা বলা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য