,

গাইবান্ধায় হত্যার ঘটনায় প্রধান আসামির বাড়িতে আগুন

news-image

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিবার রাতে খুন হন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (২৩)। সে ঘটনায় আজ সোমবার নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে গাইবান্ধা থানায় মামলা দায়ের করেন। সে মামলার প্রধান আসামি পূর্ব পাড়া নিবাসী নবাব আলীর ছেলে কাঞ্চন মিয়ার বাড়িতে আজ সোমবার রাত ৯টার দিকে হামলা করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার ঘটনার পর কাঞ্চন এবং তার পরিবারের লোকজন রবিবার রাতেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধরা বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং দুটি ঘরে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, প্রথমে বিক্ষুব্ধ লোকজন তাদের আগুন নিভাতে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে একটি চেম্বার, একটি থাকার ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য