,

জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করা হবে না: ইরান

news-image

অনলাইন ডেস্ক : ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ইউরোপের নেই বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপ-প্রধান ইব্রাহিম আজিজি।

ইউরোপীয় পার্লামেন্টে ইরানবিরোধী প্রস্তাব পাসের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মানবাধিকারসহ নানা ইস্যুতে সব সময় ইউরোপীয়দের দ্বিমুখী আচরণ স্পষ্ট ছিল। তারা একদিকে মানবাধিকারের স্লোগান দেয় আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করে। খবর-পার্সটুডের।

ইব্রাহিম আজিজি বলেন, ইউরোপ প্রতিশ্রুতি লঙ্ঘনকারী। তারা পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানকে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের কথা ও কাজে কখনোই মিল পাওয়া যায়নি।
ইরানের সংসদীয় কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র জাতীয় স্বার্থে কাজ করে। দেশের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করে না।

তিনি বলেন, ইউরোপ যদি সত্যিই মানবাধিকারের সমর্থক হয়ে থাকে তাহলে তাদেরকে ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে হবে। এসব দেশে নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য