,

রংপুর নগরীতে পৌছেছে মর্ডানার ১২ হাজার ডোজ টিকা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে মহানগরীতে মর্ডানার ১২ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার গণটিকাদান কার্যক্রম শুরু হবে।এর আগে রোববার মধ্যরাতে ভ্যাকসিনবাহি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ সময় ১২ হাজার ডোজের ৩টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করা হয়।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, মর্ডানার টিকার ৩টি কার্টন রংপুর এসে পৌঁছেছে। প্রতি কার্টনে ১২০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। এসব ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। মর্ডানার ১২ হাজার ডোজ শেষ হলে পর্যায়ক্রমে আরও ডোজ আসবে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, কেবল তারাই দ্বিতীয় পর্যায়ে ডোজের টিকা নিতে পারবেন।তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ৪০ হাজার সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। এসব টিকা সোমবার থেকে প্রদান করা হচ্ছে। টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এবারে যাদের বয়স ৩৫ এর ওপরে তারা এ টিকা নিতে পারবেন। রংপুর সিটি করপোরেশনের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সিভিল সার্জন। আগামী ৩০ দিনের মধ্যে মর্ডানার এই ডোজ প্রদান সম্পন্ন করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। দ্বিতীয় ধাপে ৯০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।###

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য