,

রংপুরে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৮ জনের

news-image

নিজস্ব প্রতিনিধি , রংপুর : রংপুর বিভাগে করোনায় মৃত্যুর মিছিল কমছে না। প্রতিনিয়তই বেড়েই চলেছে মৃত্যুও সংখ্যা। সেই সাথে শনাক্তের হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের ৫ জন, দিনাজপুরের ৬ জন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড়ের ৩ জন মারা গেছেন। এ নিয়ে রংপুর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে। এর মধ্যে গত ১১ দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে ৬১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১০১ জন, দিনাজপুরের ১০৮ জন, রংপুরের ১১৬ জন, পঞ্চগড়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৬৮ জন, নীলফামারীর ৪৯ জন, গাইবান্ধার ৬৮ জন ও লালমনিরহাট জেলার ২৫ জন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

রংপুর বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ হাজার ৩২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিভাগে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তার মধ্যে দিনাজপুরের ২২৯ জন, রংপুরের ১৩৪ জন, ঠাকুরগাঁওয়ের ১২০ জন, নীলফামারীতে ৪৫ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৫ জন, গাইবান্ধার ৩২ জন ও পঞ্চগড়ের ৩৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৮ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। তিনি জানান, রংপুর বিভাগসহ সারাদেশের জনগণকে পুরাপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই মাস্ক পড়া বাধ্যতা মূলক করতে হবে।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য