রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের হাতের হালুয়া খেয়ে ৫ কেজি ওজন বাড়ালেন অক্ষয়

news-image
অক্ষয় কুমার

অক্ষয় কুমার
টুইটার

জানা গেছে, এই ছবির চরিত্রের প্রয়োজনে অক্ষয়ের ওজন বাড়ানোর প্রয়োজন ছিল। আর তিনি স্বাভাবিক পদ্ধতিতে নিজের ওজন বাড়িয়েছেন। এ জন্য এই বলিউড সুপারস্টার প্রাণভরে খেয়েছেন মায়ের হাতের হালুয়াসহ আরও নানান বাহারি খাবার। এত দিন যা তিনি মুখে তুলতে পারেননি। দীর্ঘদিন পর হালুয়া খেতে পেরে দারুণ খুশি অক্ষয়। আর খুব কম সময়ের মধ্যে পাঁচ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন।

মজার বিষয় আগের ছবি ‘সূর্যবংশী’র জন্য অক্ষয়কে ছয় কেজি ওজন কমাতে হয়েছিল। চরিত্রের প্রয়োজনে অক্ষয়কে পাতলা, ছিপছিপে দেখানোর প্রয়োজন ছিল। তবে ওজন বাড়ানো–কমানোর এই প্রক্রিয়ার দারুণ মজা নিচ্ছেন অক্ষয়।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার
 ইনস্টাগ্রাম

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওজন কমা, বাড়ার এই প্রক্রিয়া আমি দারুণ উপভোগ করছি। কারণ, আমি এটা স্বাস্থ্যসম্মতভাবে করতে পারি। এই প্রক্রিয়াতে স্বাভাবিক নিয়মে আমি পাঁচ কেজি ওজন বাড়িয়েছি। আর তার জন্য বেশি কিছু করতে হয়নি আমাকে। আমি শুধু প্রাণভরে মায়ের হাতের হালুয়া খেয়েছি। এত দিন পর মায়ের হাতের হালুয়ার স্বাদ দারুণ লাগছে। এটা আমার কাছে আশীর্বাদের মতো।’

‘রক্ষাবন্ধন’ সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি লিক হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আনন্দ এল রাইয়ের এই ছবিতে অক্ষয় নিজের চরিত্র নিয়ে খুবই উচ্ছ্বসিত। আগেও একাধিক ছবিতে তাঁকে ভাইয়ের ভূমিকায় দেখা গেছে। তবে এই বলিউড তারকার কাছে সবচেয়ে স্মরণীয় ভাইয়ের চরিত্র ছিল ‘ব্রাদার্স’।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

ধর্মা প্রোডাকশনের এই ছবিতে অক্ষয় আর সিদ্ধার্থ মালহোত্রা সৎভাই। করণ মালহোত্রা পরিচালিত ‘ব্রাদার্স’ ছবিতে অভিনয় করে অক্ষয় কুমার সবার প্রশংসা কুড়িয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু