,

করোনায় এক সপ্তাহের মৃত্যুতে বাংলাদেশ শীর্ষ দশে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও শনাক্তের নিরিখে দেশে গত কয়েক সপ্তাহে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এর মাঝেই জানা গেল, এক সপ্তাহের হিসেবে মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ।

৯ জুলাই পর্যন্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।

এ ছাড়া নতুন রোগী শনাক্তের দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে ভারত।

রবিবার সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সংক্রমণে এদিন সর্বোচ্চসংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এ সময় সারা দেশে ২৩০ জনের মৃত্যু এবং ১১ হাজার ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ দিকে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন ও মারা গেছে ৪০ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন।

এ ছাড়া শনাক্তের নিরিখে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৯তম। মোট আক্রান্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন ও মারা গেছে ১৬ হাজার ৪১৯ জন মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য