,

জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে অভিযান শুরু করে রাত সাড়ে তিনটায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণে জিহাদী বই, বোমা তৈরীর সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে ভিতরে কোন বোমা ছিল না।

অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিটিটিসি ইউনিটের আসাদুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম তিনদিন পূর্বে বামসি বারেক ওরফে সাব্বির সহ তিনজন জঙ্গীকে মিরপুর থেকে গ্রেপ্তার করে। সেই মামলায় বারেকের তথ্য মোতাবেক আমাদের একটি টিম কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেপ্তার করে।’ ‘

জিজ্ঞাসাবাদে নাইম জানায় সে নব্য জেএমবির সদস্য। সে বোমা বানায় এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করত। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সে সপরিবারে থাকত। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিল।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা কোন কমপ্লিট বোমা পাইনি। এখানে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি আমরা। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য