,

যমুনেশ্বরীতে বিলিন হয়ে যাচ্ছে ফসলী জমি ও বসত ভিটা

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের মিঠাপকুর উপজেলায় যমুনেশ্বরী নদীতে পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে ফসলী জমি ও বসত ভিটা। এর ফলে ভাল নেই মিঠাপুকুরের তরফসাদী ঢব্বার চরের মানুষ। তারা চরম দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন।

এদিকে নদীপাড়ের মানুষগুলো বলছেন, অপরিকল্পিতভাবে নদী হতে বালু উত্তোলনের ফলে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত ভেঙে গেছে কয়েকশ একর জমি। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে পুরো গ্রাম নদীতে বিলিন হয়ে যাবে।সরেজমিনে মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী মিলনপুর ইউনিয়নের তরফসাদী ঢব্বার চরে গিয়ে দেখা গেছে ভাঙনের তিব্রতা। নদীতে খুব বেশি পানি নেই। তারপরও ভেঙে যাচ্ছে জমিজমা ও বসতভিটা। কয়েক দিন আগেও সেখানে ছিল ফসলের ক্ষেত, সেগুলো ভেঙে চলে গেছে নদী গর্ভে। ধীরে ধীরে নদী গতিপথ পরিবর্তন করে গ্রামের দিকে এগুচ্ছে।

কথা হয় তরফসাদী ঢব্বার চরের বাসিন্দা সামছুল ইসলামের সাথে। তিনি বলেন, তরফসাদী বালু মহলে নদীর উত্তর-পশ্চিম দিকে খনন করার কথা ছিল। কিন্তু, ইজারাদার মুল নদীর পূর্ব-দক্ষিণ ও উত্তর দিক হতে বালু উত্তোলন করেন। এতে গভীর হয়ে গেছে নদী। একারণে, পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে পুরো গ্রাম ভেঙে যাওয়ার আশঙ্কা করছি।
একই গ্রামের আরেক বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমরা গরীর-অসহায়, দিনমজুর। শ্রমদিয়ে খাই। জমিজমা যেভাবে ভেঙে যাচ্ছে, আমরা নিঃশ্ব হয়ে যাচ্ছি। ক’দিন পর হয়তো আমাদের বসতভিটাও ভেঙে যাবে নদীতে। আমরা বৌ-বাচ্চা নিয়ে কোথায় থাকব, কি খাব?
ফহিম উদ্দিন নামের আরেকজন বলেন, দু’বছর ধরে নদী হতে বালু উত্তোলন করার ফলে নদীর গভীরতা বৃদ্ধি পেয়েছে। ভাঙছে নদীর পাড়। চলতি বছর ব্যাপক আকারে দেখা দিয়েছে ভাঙন।
ওই গ্রামের গৃহীনি শিউলী বেগম বলেন, নদীতে ভেঙে গেছে ফসলী জমিগুলো। যদি বসতবাড়ী ভেঙে যায়, তাহলে আমরা কোথায় থাকব, কি খাব?বুলবুলি বেগম বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি নদীর ভাঙন রোধে ব্যাবস্থা গ্রহণের জন্য।

মিলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।মিঠাপুকুরউপজেলা নির্বাহি অফিসার মামুন ভূইয়া বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১