,

উইম্বল্ডনে জকোভিচের ষষ্ঠ শিরোপা

news-image

ক্রীড়া ডেস্ক : চার সেটের লড়াই জিতে উইম্বল্ডনের শিরোপা জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। উইম্বল্ডনের সবুজ ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হতে বিশ্বের এক নম্বর জকোভিচ ৬-৭(৪/৭), ৬-৪, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়েছেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে।

ক্যারিয়ারে সার্বিয়ান এই তারকার এটা ২০ নম্বর গ্রান্ডস্ল্যাম। ২০টি করে গ্রান্ডস্ল্যাম জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল।

জকোভিচ চলতি বছরের চারটি গ্রান্ডস্ল্যামের তিনটি উইম্বল্ডন, ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এখন পর্যন্ত। বাকি আছে ইউএস ওপেন। যদি বছরের শেষ গ্রান্ডস্ল্যামটি জিতে যান সার্বিয়ান এই তারকা, তাহলে ১৯৬৯ সালের পর প্রথমবার কোনো টেনিস তারকা বছরের চারটিই শিরোপা জিতবেন।
এর আগে এক বছরে চারটি করে গ্রান্ডস্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে রড লেভার (১৯৬২ ও ১৯৬৯) এবং ডন বাজ-এর (১৯৩৮)।

চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসিত জকোভিচ বলেন, ‘ম্যাচটি ছিল যুদ্ধের চেয়েও বেশি। বেরেত্তিনি একজন সত্যিকারের ইতালিয়ান। যিনি আমাকে প্রতিটি মুহূর্তে লড়াই করতে বাধ্য করেছেন।’

জকোভিচ শিরোপা জেতার পর ফেদেরার টুইট করে বলেছেন, ‘নোভাক অভিনন্দন ২০ নম্বর গ্রান্ডস্ল্যাম জেতায়।’

ক্যারিয়ারে জকোভিচের এটা ৮৫ নম্বর শিরোপা। সবমিলিয়ে প্রাইজমানি জিতেছেন ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ