,

বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া জবাব শুভশ্রীর

news-image

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী লাগাতার বডি শেমিং-এর শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ মাস আগেই পুত্র সন্তানের মা হয়েছেন এই নায়িকা। এতে স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছে। খবর হিন্দুস্তান টাইমস এর।

এরপর মাঝখানে একটা বিরতির পর মাসকয়েক আগেই ক্যামেরার সামনে ফিরেছেন শুভশ্রী। আপতত একটি ডান্স রিয়ালিটি শো-এর বিচারক হয়ে শোবিজে ব্যস্ত তিনি। এই শো-র সূত্র ধরে নেটদুনিয়ায় তার হালকা মুটিয়ে যাওয়া শরীর নিয়ে কটাক্ষ করছেন অনেকেই।

যদিও বিষয়টি নিয়ে এত দিন চুপ ছিলেন শুভশ্রী, তবে এবার বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া জবাব দিলেন। তিনি জবাব হিসেবে একটা লেখা ইন্সটা স্টোরিতে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘শিশুর জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে নানান পরিবর্তন হয়। অনেক জটিলতাও তৈরি হয়। আর ওজন কমানো কোনও জাদুমন্ত্র নয়।’
সেখানে আরও লেখা রয়েছে, ‘শুভশ্রী একজন অভিনেত্রী হলেও একজন রক্তমাংসের মানুষ। সুতরাং, শুভশ্রী নিজের ওজন কমাবেন কি কমাবেন না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ এর আগে সম্প্রতি এক ফটোশুটের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছিলেন, ‘তোমার সৌন্দর্যের ব্যাখ্যা তুমি নিজে করবে। সমাজ তোমার সৌন্দর্যের ব্যাখ্যা দেবে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য