,

বিশ্বনাথে ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি, নতুন শনাক্ত ১৬

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : ক্রমেই ভয়ংকর হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার করোনা পরিস্থিতি। গ্রামে গ্রামে বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সেই সাথে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের হারও।

শনিবার ৯ জন শনাক্তের পর গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে অনেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

করোনার ঊর্ধ্বগতির এই সময়ে কঠোর লকডাউনে ভাটা পড়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে। মাস্কের ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি না মানলে সামনে কঠিন সময় আসার আশঙ্কা করছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গেল ২৪ ঘণ্টায় নতুন করে উপজেলায় আরও ১৬ জন নারী-পুরুষের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের বিভিন্ন ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৬ জন। নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে আক্রান্ত ৮০ জন। এছাড়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০১ জন করোনা রোগী। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিশুসহ ১৫ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য