,

একা থাকতে দাও, এক বছর ঘুমোতে চাই’

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ে নেই অনেকদিন পূজা ব্যানার্জি। তবে দীর্ঘ বিরতি দিয়ে মাঝে একটি সিরিজ করেছেন। এরইমধ্যে সন্তানের মা হয়েছেন তিনি। একমাত্র ছেলে কৃশিবের দুষ্টুমিতে নাজেহাল এ অভিনেত্রী। ঠিকমতো নাকি ঘুমাতেও পারেননা।

তার জন্য এবার ঘুমাতে চান, তবে এক বেলার জন্য নয়, টানা এক বছরের জন্য। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন পূজা। ভিডিওতে বিনা মেকআপে বাড়ির পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পূজা জানিয়েছেন, মাম্মা কিন্তু মজা করছে, আমাকে কখনো একা ছেড়ে যেও না। কখনোই না। কিন্তু আমাকে এক বছরের জন্য ঘুমোতে দাও।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লিভ মি অ্যালোন’ গানটি। যার বাংলা অর্থ, ‘আমাকে একা থাকতে দাও।’ ভিডিওতে দেখে মনে হচ্ছে একরত্তি ছেলে কৃশিবের কাছে মাম্মি পূজার আবেদন কিছুক্ষণ তাকে একা থাকতে দেয়ার জন্য। যদিও পুরো বিষয়টা তিনি যে মজার ছলে করেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে।

দিন দুয়েক আগেই ছেলের প্রথম গুটিগুটি পায়ে হাঁটার ভিডিও শেয়ার করেছেন পূজা। কৃশিবকেও দেখা গেছে মায়ের পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে।

মা-ছেলের এই মিষ্টি ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভালোবাসা।

গত বছর নভেম্বরে মা হয়েছেন পূজা। কোল আলো করে এসেছে ফুটফুটে কৃশিব। মাস খানেক আগে ‘হইচই’-তে মুক্তি পেয়েছে পূজা-অভিনীত ‘পাপ ২’। আপাতত ছেলের সঙ্গেই সময় কাটছে এই অভিনেত্রীর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য