,

শ্যামপুর চিনিকল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস ও পুনঃরায় আখ মাড়াই চালুর দাবি

news-image

রংপুর ব্যুরো : ঈদের আগে বকেয়া পাঁচ মাসের বেতন, উৎসব ভাতা, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাচুইটি ও পিএফ’র টাকা পরিশোধের দাবি জানিয়েছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে শ্যামপুর চিনিকল আধুনিকায়ন করে পুনঃরায় আখ মাড়াই চালুর দাবি জানায় সংগঠনটি।

রবিবার দুপুরে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে চিনিকল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।সংবাদ সম্মেলনে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, মৌসুমি শ্রমিক-কর্মচারীরা গত ঈদুল ফিতরে বেতন ও উৎসব ভাতা পায় নি। দীর্ঘ ৫ মাস ধরে বেতন না পেয়ে শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।

তিনি আরও বলেন, সরকারী সিদ্ধান্ত অনুসারে শ্যামপুর চিনিকলের মিলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। মাড়াই কার্যক্রম বন্ধ থাকায় এই শিল্পের উপর নির্ভরশীল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও আখচাষী, বেকার-যুবক, কুলি-মজুরদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে চিনিকল।সংবাদ সম্মেলন শেষে চিনিকল চত্বরে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এতে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা বলেন, সরকারের পক্ষ থেকে সকল শ্রমিক-কর্মচারীর চাকুরির নিশ্চয়তা প্রদান করা হয়েছে। অথচ কর্পোরেশন কর্তৃপক্ষ গড়িমসি করছে। তাদের এরকম গাফলতি দুঃখজনক। অবিলম্বে ঈদুল আযহার আগেই সকল শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা ও পাঁচ মাসের বকেয়া বেতন পরিশােধ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নে সহ-সভাপতি আব্দুল সাত্তার, সাবেক সাধারন সম্পাদক বুলু আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল, অর্থ সম্পাদক আনিসুল ইসলাম, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১