,

বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা-নিকের, ভবিষ্যদ্বাণী পরিচালকের

news-image

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমল আর খান। এবার নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের দাম্পত্য নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন কমল। টুইটারে তিনি লিখলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। কিন্তু কমলের এই টুইট হজম করতে পারেননি নেটাগরিকরা। মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট। একজন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’

আরেক নেটাগরিকের কটাক্ষ, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।
কিন্তু কমল কি আদৌ শোনার পাত্র! বলিউডের ছবি থেকে হলিউডের দাম্পত্য-সব বিষয়েই ফলাও করে নিজের মতামত টুইটারে প্রকাশ করে থাকেন তিনি। আমির এবং কিরণের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার নারীকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়। কমলের মতে, ক্যাটরিনা কাইফ বা ফতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য