রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে  প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে  আনারস পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যর মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে আনারস গুলো তুলে দেন।
এই সময় বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত দ্বিতীয় সহকারী ভারতীয় হাইকমিশনার উদত ঝাঁ
এগুলো গ্রহন করেন। ৮০টি কার্টুনে করে ৩২০ পিস (৮০০কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়। এ সময় বাংলাদেশে চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় উদত ঝাঁ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল।
এতে করে দু দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যাবসায়িক
ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের। আনারস হস্তান্তরকালে আখাউড়া বন্দরের কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোঃ আলী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩শ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু