শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার এই সঙ্কটে কোনো রাজনীতি নয় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন কোনো রাজনীতি নয়, করোনার এই সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি তার বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সমালোচনা যারা করেন তারা সমালোচনার জন্য সমালোচনা করেন। করোনার ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হবে না,যারা এ নিয়ে কৃত্রিম সংকটের কথা বলেন তা ঠিক নয়।এ নিয়ে যারা হাহাকার করে, তারা রাজনীতি করছে।
ওবায়দুল কাদের করোনা মহামারিতে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কি হবে!

অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে, তাই জনগণের প্রতি ওবায়দুল কাদের অনুরোধ জানিয়ে বলেন, নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাবে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

রূপগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ দায়ী-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হয়তো কোন একসময় বলবেন,‘বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী!’

রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,যে সকল প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্ক বার্তা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

পরে প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা