,

ইসরায়েলকে হতাশ করল ওমান : দখলদারদের সঙ্গে আপোষ নয়!

news-image

অনলাইন ডেস্ক : এবার দখলদার ইহুদিবাদি ইসরায়েলকে হতাশ করলো ওমান। দখলদারদের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই।

আলবুসাঈদি এ সময় ইয়েমেন ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আলবুসাঈদি। ইরানি গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

শোনা যাচ্ছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য ওমানের এমন সিদ্ধান্ত উদ্বেগের। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের পক্ষে ব্যাপক তোড়জোড় চালান। সেসময় ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যায়। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরি অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য