বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যুর দায় সরকারের: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার অগ্নিকাণ্ডে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। কারণ, করোনা মোকাবিলায় সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে, অন্যদিকে মিল-কলকারখানা চালু রেখেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদের।
আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। নিহত ও আহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, যদি লকডাউনে মিল–কারখানা বন্ধ থাকত, তাহলে এত নিরীহ মানুষকে নির্মমভাবে জীবন দিতে হতো না। একদিকে লকডাউন নিয়ে সরকারের দ্বৈত নীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্যই এতগুলো জীবন ঝরে পড়ল।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে কলকারখানা, বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ, মার্কেট, অফিসে একের পর এক অগ্নিকাণ্ড, গ্যাস বিস্ফোরণসহ নানা দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রাণ দিচ্ছে নিরীহ মানুষ। অথচ এসব দুর্ঘটনা রোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না। দুর্ঘটনার পর সরকার তদন্ত কমিটি করে বিভিন্ন আশ্বাস দেয়। কিন্তু পরে তা আর আলোর মুখ দেখে না। মর্মান্তিক এসব দুর্ঘটনা ও মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা বিধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা