,

কটাক্ষের শিকার শুভশ্রী

news-image

অনলাইন ডেস্ক : এক সন্তানের মা হয়েছেন, এখনো বছর কাটেনি। স্বাভাবিক ভাবেই তাই তার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। নিজের জন্য, একমাত্র ছেলের কারণে চাইলেই ঝট করে ওজন ঝরাতে পারছেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও এই নিয়ে তার, তার পরিবারের বা পরিচালক-প্রযোজকদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।

কিন্তু দুর্ভাবনায় অনুরাগীদের চোখে যেন ঘুম নেই! তাদের কটাক্ষ, ‘আগের মতো কবে রোগা হবেন? রোগা হলেই বেশি ভাল দেখতে লাগে আপনাকে’ এই মন্তব্য কিছু দিন আগে শুভশ্রীকে জানিয়েছিলেন এক নারী নেটাগরিক। এবার সেই অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর পোশাক ডিজাইনার সিজাকে। সিজাকে নেটাগরিক জানিয়েছেন, কাজের সূত্রে শুভশ্রীর ঘনিষ্ঠ সিজা। তাই তিনি যেন এই বক্তব্য জানিয়ে দেন শুভশ্রীকে। অভিনেত্রী তা হলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন।

পরে নেটাগরিককে সিজা সাফ জানিয়েছেন, মা হওয়ার আগে-পরে নারী শরীরে অনেক বদল আসে। সেই বদলের মধ্যে দিয়েই যাচ্ছেন শুভশ্রী। আগের ছাঁদে ফিরতে হয়তো অভিনেত্রীর একটু সময় লাগবে। ওজন ঝরাতে ইতিমধ্যেই তিনি নিয়মিত জিম শুরু করেছেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী বলেই কি বারবার এভাবে শুভশ্রীকে কটাক্ষ করা হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো কারওরই অজানা নয়!
একই সঙ্গে সিজার দাবি, শরীরী বিভঙ্গের উপর সাজ বা সৌন্দর্য নির্ভর করে না। নিজেকে সবার সামনে সুন্দরভাবে মেলে ধরতে জানাটাই আসল। শুভশ্রী খুব সুন্দরভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কারওর, কোনো অভিযোগ নেই। সিজার এই ইনস্টাগ্রাম স্টোরিকেই নিজের স্টোরিতে তুলে এনেছেন শুভশ্রী। কোনো কথা না বলেও যেন নিজের কথা বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য