,

দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র‘

news-image

অনলাইন ডেস্ক : দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র‘ প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। ক্রিকেট আর জীবন জটিলতায় ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’- দীপ্ত টিভির মেগাসিরিয়াল ‘মাশরাফি জুনিয়র।’

শততম পর্ব পেরিয়ে সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় এই নাটক টিভি ও ইউটিউব দুই মাধ্যমেই সাড়া ফেলে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এবার কেন্দ্রীয় চরিত্র মণির জীবনে আরো নতুন কিছু চমক ও গল্পের বাঁক নিয়ে নাটকটি সামনের সপ্তাহগুলোতে হাজির হতে যাচ্ছে।

গল্পে শুরুতে দেখা গেছে, মন্ডা ও মণি দুই ভাইবোন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মন্ডার থাকা না থাকা নিয়ে গ্রামের চেয়ারম্যানের সাথে কলহে জড়িয়ে পড়ে ওরা। তার জেরে মণিদের ঘরে লাগে আগুন, গায়েব হয়ে যায় মন্ডা। ভাইয়ের খোঁজে মণি আসে শহরে।
অনেক খোঁজার পর মণি তার ভাইকে পেলেও এই মন্ডা তার কাছে ধরা দেয় অচেনা, ভিন্ন এক রূপে। মন্ডার এখানে যেমন নতুন জীবন, নতুন পরিচয় তেমনি মণিও আয়ানকে নিয়ে ভিন্ন কৌশলে ভাইকে ফিরিয়ে নিতে চায় আগের সময়টায়। মন্ডা পারবে নিজের বিশ্বাসের জায়গায় ফেরাতে? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘মাশরাফি জুনিয়র’ এর সামনের পর্বগুলোতে। ইউটিউবের পাশাপাশি নাটকটির পুরো পর্ব টিভি সম্প্রচারের পরদিন থেকে দেখা যাচ্ছে ফেসবুকে দীপ্ত টিভির অফিসিয়াল পেজে।

আহমেদ খান হীরক এর গল্পে মাশরাফি জুনিয়র এর চিত্রনাট্য করছেন আসফিদুল হক, সংলাপ লিখছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমন পরিচালিত ধারাবাহিকটির লাইন প্রোডিওসার কিশোর খন্দকার। এছাড়া ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম ও আরো অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য