,

একদিনে রেকর্ড ২১২ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জনে।

এ ছাড়া একদিনে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১০ লাখ ৫৪৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫।

উল্লেখিত ২৪ ঘণ্টায় মৃত ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৭৯ জনই খুলনা বিভাগের। এছাড়া ঢাকায় ৫৩, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে উঠেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন করোনা থেকে সেরে উঠেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ জুন থেকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র উপরে। এর মধ্যে গত ৭ জুলাই বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য