,

পানিবন্দি পাঁচ উপজেলার মানুষ

news-image

লালমনিরহাট প্রতিনিধি ; লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি পাঁচ উপজেলার নিম্ন অঞ্চলে ঢুকে বন্যা দেখা দিয়েছে। এতে করে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার পর ওই পয়েন্টে পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

তিস্তা পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চর অঞ্চলের বসতবাড়িগুলোতে পানি উঠেছে। ধারণা করা হচ্ছে, পাঁচটি উপজেলায় অন্তত ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিশেষ করে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী ছয়টি ইউনিয়নের অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে। এমন দাবি করেছেন ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।

তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী বলেন, ‘ভারত থেকে তীব্র গতিতে বাংলাদেশের দিকে ছুটে আসছে পানি। ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরো কি পরিমাণ পানি আসবে সেটা নির্দিষ্ট করে এখনি বলা যাচ্ছে না।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রয়োজন হলেই ত্রাণ বিতরণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য