,

কামরাঙ্গীরচরে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন, ইজি বাইকচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), তাঁদের দুই মেয়ে আয়শা (৫) ও মাইশা (৯) এবং ইয়াসমিনের ভাগনে রায়হান (২৫)।
বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে মতিন এবং ইয়াসমিনের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তাঁদের দুই মেয়েরও ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাঁদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। রায়হানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল মতিন ঘুমানোর আগে প্রতিদিন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেন। গতকাল রাতেও ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাতে যান। ভোরে সেখান থেকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাঁচজন দগ্ধ হন। পরে তাঁরা দৌড়ে বাইরে চলে আসেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, একতলা একটি বাসায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ থেকে আগুন লাগে। ইজিবাইক বাইরে রেখে ঘরের ভেতর থেকে সেটি চার্জ দেওয়া হচ্ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য