,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আমে অভিভূত নরেন্দ্র মোদি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিভূত করেছে। আর এই উপহার নরেন্দ্র মোদিকে গত মার্চ মাসে ঢাকা সফরের সময় শেখ হাসিনার উদাত্ত আতিথেয়তার কথা মনে করিয়ে দিয়েছে।

আম উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ জুলাই লেখা চিঠিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ৪ জুলাই স্থলসীমান্ত দিয়ে হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী আম উপহার পাঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশ থেকে আপনার পাঠানো আম উপহার আমাকে অভিভূত করেছে। এই উপহার আমার কাছে সম্প্রতি ঢাকা সফরের সময়কার চমৎকার আতিথেয়তার সুখস্মৃতিকে ফিরিয়ে এনেছে।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিঘ্ন সৃষ্টি হলেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিকশিত হচ্ছে। এই প্রতিবন্ধকতার পরও বিভিন্ন সিদ্ধান্তের ফলোআপ ও প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ায় আমি সন্তুষ্ট।’

নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক এগিয়ে নিতে ভারত সরকারের পক্ষে তিনি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছেন।

উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি টেলিফোনে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য