,

টেস্টে ফিরেই সেঞ্চুরি মাহমুদউল্লাহর

news-image

খেলা ডেস্ক : মাহমুদউল্লাহর উল্লাসটাই আসলে বলে দিচ্ছিল সব। যেন জানান দিচ্ছিলেন সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই আছে তাঁর। এই তো কিছুদিন আগেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বলতে গেলে শেষই হয়ে যেতে বসেছিল তাঁর টেস্ট-ক্যারিয়ার। জিম্বাবুয়ে সফরে সুযোগ পেয়ে সেটি ভুল প্রমাণ করলেন তিনি। তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন টেস্ট ক্যারিয়ার ফুরিয়ে যায়নি তাঁর।
মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন টেস্ট ক্যারিয়ার ফুরিয়ে যায়নি তাঁর।ছবি: এএফপি

রয় কাইয়ার বলে কাট করে তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১৯৫ বলে। তার শেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৯ সালে, হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে।গতকাল ৫৪ রানে অপরাজিত ছিলেন, আজ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগেই পেয়ে যান সেঞ্চুরি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে নাসিম শাহর হ্যাটট্রিক বলে অফস্টাম্পের বাইরে শট খেলে আউট হয়েছিলেন, এর পরপরই বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। এই টেস্টের স্কোয়াডেও শুরুতে ছিলেন না। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের চোটের কারণে শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছিল তাকে।

শেষ পর্যন্ত দলে থাকলেন, নামলেন ৮ নম্বরে। প্রথমে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি, এরপর ৯ম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে এখন পর্যন্ত তার জুটি অবিচ্ছিন্ন ১২২ রানে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ