,

করোনার সনদ নিয়ে প্রতারণা, স্বাস্থ্য বিভাগের দুই কর্মচারীসহ গ্রেফতার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : করোনার সনদ জালিয়াতি করে বিদেশগামী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তারেক আহসান, রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। এদের মধ্যে তারেক আহসান সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ও রফিকুল ইসলাম বক্ষব্যাধি হাসপাতালের গাড়িচালক।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা বিদেশগামীদের করোনা পরীক্ষার মিথ্যা পজেটিভ রিপোর্টের খবর দিয়ে, তা নেগেটিভ করে দেওয়ার কথা বলে টাকা নিতো। যদিও নমুনা পরীক্ষায় তারা নেগেটিভ ছিলেন। প্রায় চার মাস থেকে তারা প্রতারণা করে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও তার স্ত্রী সামসুন্নাহার শিখাকে গ্রেফতার করে। পরে সিভিল সার্জন অফিসের কর্মচারী তারেক আহসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়