,

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব সুদৃঢ় হচ্ছে : পরিবেশমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত ‘সাউথ এশিয়া কো অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি) এর গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়া সমবায় পরিবেশ কর্মসূচির (​এসএসিইপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সাথে গতকাল বুধবার সন্ধ্যায় তার ঢাকাস্থ সরকারি বাসভবনে এসএসিইপি-এর নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. মাছুমুর রহমান সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, এসএসিইপি-এর সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান পারস্পরিক সহযোগিতা, টেকনোলজি ট্রান্সফার, সচেতনতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে।

পরিবেশমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে উত্তরণে এসএসিইপি-এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি এসময় বাংলাদেশ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে অভিনন্দন জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বাংলাদেশ এই প্রথমবারের মত আগামী তিন বছরের জন্য এসএসিইপি-এর মহাপরিচালক পদ পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য