,

বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যানজট

news-image

প্রতিনিধিসোনারগাঁ, নারায়ণগঞ্জ : বকেয়া বেতন–ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

বকেয়া বেতন–ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কাঁচপুর সেতুর ঢালুতে প্রতিবন্ধক দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দুটি অবরোধ করে রেখেছেন তাঁরা।

অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়ক অবরোধে অংশ নেওয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রফিকুল ইসলাম, নাজমা বেগম ও রিনা আক্তার অভিযোগ করেন, চার মাস ধরে তাঁরা বেতন–ভাতা পাচ্ছেন না। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। বেতন–ভাতা পরিশোধ না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

কাঁচপুর সেতু এলাকায় সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, কাঁচপুর সেতুর ঢালুতে ও কাঁচপুর সেতুর ওপর শ্রমিকেরা অবরোধ করায় কোনো ধরনের যানবাহন চলতে পারছে না। এমনকি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সকেও তাঁরা ছাড় দিচ্ছেন না। অ্যাম্বুলেন্সে বসে থাকা অনেক রোগীর স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়।

কুমিল্লা শহর থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের চালক হোসেন মিয়া বলেন, ‘দেড় ঘণ্টা ধরে মুমূর্ষু রোগী নিয়ে কাঁচপুর সেতুর নিচে বসে আছি। অবরোধকারীদের অনেক অনুরোধ করার পরও আমার অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিচ্ছেন না।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। তাঁদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য