,

নেত্রকোনায় কর্মহীন দুই শতাধিক শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহার

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় লকডাউন পরিস্থিতে কর্মহীন দুই শতাধিক দিনমজুর শ্রমিক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেল খাদ্য সহায়তা।

খাদ্য সহায়তা পাওয়া শ্রমিকেরা লকডাউনে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলো গত সাতদিন ধরেই। আগামী আরও সাতদিন তাদের কাজহীন কাটাতে হবে। যে কারনে খোঁজ নিয়ে এসব শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরন করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা শহরের তেরী বাজার মোড়ে আসা এ সকল দিনমজুর শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে চাল, ডাল, তেল ও আটা বিতরন করা হয়। তাদের হাতে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান।
খাদ্য উপহার বিতরনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনসহ জেলা প্রশাসনে উর্ধত্বন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবীরা।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলন, যারা দিন এনে দিন খান, তারা খুবই কষ্ট করছেন। তাই লকডাউন চলাকালে যাতে তারা খাদ্য কষ্ট না পান সেই জন্য ১০ কেজি চালসহ, ডাল, আলু ও নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হলো।

করোনার এই সঙ্কটে গত সাত দনি ধরেই কাজকর্ম বন্ধ থাকায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হাতে পেয়ে এসময় খুশি হন দিনমজুররা।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা