,

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল, আতঙ্কিত আমজনতা! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কোনো রূপকথার গল্প নয়, বাস্তবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল! পেট জ্বলছে খিদে। অথচ খাবার নেই জঙ্গলে। অগত্যা খাবার খোঁজে ঘরছাড়া তারা। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। খাবার খুঁজছে তারা। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এমনটা বাস্তবে ঘটে গেল ভারতের গুজরাটে। বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিছে, রাস্তাজুড়ে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল। সঙ্গে রয়েছে সিংহশাবকও। এমন দৃশ্য দেখে আতঙ্কিত আমজনতা।

ভিডিওতে দেখা যায়, গুজরাটের আমেরেলি জেলার রাস্তার ৫টি সিংহকে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে ২টি সিংহশাবকও রয়েছে। রাতের অন্ধকারে রাস্তার ধার ধরে হেঁটে বেড়াতে দেখা গিছে তাদের। অদ্ভুতভাবে সিংহগুলো আমজনতার কোনো ক্ষতি করেনি, না কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।
স্থানীয় সূত্রে খবর, পিপাভাও এলাকার রাস্তা ধরে হেঁটে বন্দর এলাকায় পৌঁছে যায় তারা। বন্দরে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়েই বন্দরে হাজির হন বনকর্মীরা।

উল্লেখ্য, ভারতের গুজরাটের আমরেলি জেলাতেই রয়েছে গির অরণ্য। আর এই অরণ্যই সিংহদের নিরাপদ বিচরণভূমি। এদিকে চলতি বছরে সেই অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, ৭১০ থেকে ৭৩০টি সিংহ রয়েছে এই অরণ্যে। বনকর্মীদের একাংশের দাবি, জঙ্গলে খাবার না পেয়েই লোকালয়ে বেরিয়ে এসেছে সিংহের দল। তবে তারা মানুষের কোনো ক্ষতি করেনি। পরে ফের জঙ্গলেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। এর আগেও এমন দৃশ্য দেখা গেছে গুজরাটে। রাস্তায় আটকে পড়েছিল গাড়িও!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য