,

বিধিনিষেধ মানছে না মানুষ, বাড়ছে গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তমদিনে রাজধানীতে ব্যাপকভাবে যানবাহন ও মানুষের চলাচল দেখা গেছে। অকারণে বের হওয়ায় আজও ১১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানার মুখোমুখি হতে হয়েছে দুই শতাধিককে।

সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, লরি, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ অধিক সংখ্যায় যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় যারা অফিস ও পেটের দায়ে বের হয়েছেন তাদের একমাত্র বাহন ছিলো রিকশা। যাতে গুণতে হয়েছে বাড়তি ভাড়াও।

এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে বিজিবি ও পুলিশের তল্লাশিতে জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে সাধারণ মানুষেদের। বাদ যায়নি রিকশাচালকও। এক রিকশাচালক বলছেন, আজকে একটু বেশিই কড়া। কিছুদিন আগেও এমন আছিলো না। ঝামেলাও হয়নি। তয় আজকে খালি ধরতাছে।

অফিসগামী সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছু বন্ধ থাকলে অফিসে যাবো কিভাবে? সব অফিসতো আর বন্ধ নয়, যেতে তো হবে। রিকশায় যে ভাড়া তার চেয়ে পায়ে হেটে যাওয়াই ভালো। তারমধ্যে যদি জরিমানা গুনতে হয় তাহলে আমরা চলবো কি করে।

অন্যদিকে পুলিশ বলছে, সড়কে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহনের চাপ বেড়েছে। মানুষকে সতর্ক করা হচ্ছে। তল্লাশি এবং টহলও দেয়া হচ্ছে। মাইক দিয়ে প্রচারণাও চলছে। যারা একদম অপ্রয়োজনে বের হচ্ছে তাদেরকে গ্রেপ্তার ও জরিমানা করা হচ্ছে। সব মিলিয়ে সবাই সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা করোনার হাত থেকে রক্ষা পান।

এদিকে আজ বিধিনিষেধ অমান্য করায় ৮০৪ টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে পুলিশের বিভিন্ন টিমের সদস্যরা কাজ করছে। যারা যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদের আইনের আওতায় ও জরিমানা করা হচ্ছে। তবে অনেকেই ঘর থেকে কোন কারণ ছাড়াই বের হচ্ছে।

প্রসঙ্গত, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য