,

বিধিনিষেধের মধ্যেই ঢাবিতে ছাত্রলীগ নেতার জন্মদিন পালন, ফুটল আতশবাজি

news-image

প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয় : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ‘অতি জরুরি প্রয়োজন ছাড়া’ বাড়ির বাইরে বের হলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কিন্তু এই বিধিনিষেধ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্‌যাপন করা হয়েছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার জন্মদিন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের উপস্থিতিতে কাটা হয়েছে কেক। এ ছাড়া ওই নেতার জন্মদিন উপলক্ষে আতশবাজি ফোটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অতিথি কক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্যবিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসানের জন্মদিন পালন করা হয়। ছাত্রলীগ সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা কিছুদিন আগপর্যন্ত নিয়ম ভেঙে হলে থেকেছেন। গত ২৬ জুন জহুরুল হক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তিনি পালিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য