,

এ বছর ডেঙ্গু রোগী শনাক্ত ৫৩৬ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোরো মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য নেই।

আজ বুধবার অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। বুলেটিনে বক্তব্য দেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে।

নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গুকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

বুলেটিনে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে কবে আসবে সে ব্যাপারে অধিদপ্তর নিশ্চিত নয়। তবে যখনই আসুন, যারা আগে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। এতে বলা হয়, সুরক্ষা অ্যাপ চালু হয়েছে। ৩৫ বছর তদূর্ধ্ব যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

নাজমুল ইসলাম বলেন, এক সঙ্গে অনেকেই এখন নিবন্ধনের চেষ্টা করছেন। এ কারণে সার্ভারে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা কেটে যাবে বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, স্বাভাবিক সময়ে দেশে প্রতিদিন ৫০ থেকে ৭০ মেট্রিক টন অক্সিজেন লাগে। এখন লাগছে আড়াই থেকে তিন গুন বেশি। তিনি বলেন, করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য