,

বেসরকারি প্রতিষ্ঠানে অ্যান্টিজেন টেস্টের ফি ৭০০ টাকা, বাসা থেকে নমুনা নিলে ১২০০

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৭০০ টাকা নেওয়া যাবে। বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ১ হাজার ২০০ টাকা। তাছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলেও চার্জ ৫০০ টাকার বেশি হতে পারবে না। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

আবেদনের শর্তাবলীতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোর (ক্যাটাগরি- এ, বি ) হালনাগাদ লাইসেন্স থাকতে হবে, পূর্ণকালীন দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) থাকতে হবে, নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতিয় পরিচয়পত্র জমা দিতে হবে, সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি/বিশ্ববিদ্যালয়/স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হতে হবে। কোডিড-১৯ এর উপসর্গ (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) থাকা ব্যক্তি এবং বিগত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে DHIS-2 সার্ভারে এন্ট্রি দিতে হবে। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে অনুমোদিত আরটি-পিসিআর ল্যাব থেকে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS-2 এন্ট্রি দিতে হবে।
অ্যান্টিজেন কিট প্রসঙ্গে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর থেকে অনাপত্তি সনদপ্রাপ্ত SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA) এর Standard Q COVID-19 Ag Test kits ব্যবহার করতে হবে। পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা হবে। ব্যবহৃত কিটটির নাম উল্লেখ করতে হবে রিপোর্টিংয়ের সময়। রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের MIS শাখা থেকে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। রিপোর্টিংয়ের জন্য একজন ফোকাল পার্সন থাকতে হবে। এসব শর্ত/নির্দেশনা পালন করবে এ মর্মে অঙ্গীকার নামা দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা