,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেজারের পাইপ থেকে শিশুর লাশ উদ্ধার, হত্যা মামলা

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে  অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় পাইপের ভিতরে থেকে জামিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে প্রবাসী জালাল মিয়ার মেয়ে। এ ঘটনায় সোমবার রাতে নিহত শিশুর মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে।
স্হানীয় ও শিশুর স্বজনরা জানায়, দুপুরে মিরপুর গ্রামে আউয়াল মিয়ার ফসলি জমি থেকে ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটি উত্তোলনের পাইপের ভিতর জামিয়ার পা দুটি চলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়।  সে স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী ছিলেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রশীদ বলেন, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির নিহতের ঘটনায় তার মা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ড্রেজারের সাথে যুক্ত এজহার নামীয় আসামীদের  গ্রেফতার সর্ব্বাত্মক চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য