,

আজও ভেঙেছে করোনা শনাক্তের হারের রেকর্ড

news-image

অনলাইন প্রতিবেদক : আজও ভেঙেছে করোনা শনাক্তের হারের রেকর্ড। ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এই সময়ে দেশে করোনায় মারা গেছেন ১৬৩ জন, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এ ভাইরাসে মারা গেলেন ১৫ হাজার ৩৯২ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৩১ জনের টেস্ট করা হয়।
এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ৯,৯৬৪ জনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য