,

চীনা কমিউনিস্ট পার্টির ভার্চুয়াল সভায় অংশ নিল বিএনপির এক ঝাঁক নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছে বিএনপি। আজ সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেন ১৯ সদস্যের প্রতিনিধি দল।

চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইনবিষয়ক সম্পাদক বিএনপি ব্যারিস্টার কায়সার কামাল খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, নির্বাহী কমিটি সদস্য জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়েবা ইউসুফ, মানবাধিকার বিষয়ক কমিটির ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ফারজানা শারমিন পুতুল ও সরদার জাহাঙ্গীর হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য