,

এবার ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু

news-image

অনলাইন ডেস্ক : আর মাত্র দুই সপ্তাহ পরই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। যেহেতু বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে গোটা দেশে লকডাউন চলছে, তাই সড়ক পথে পর্যাপ্ত কোরবানির পশু রাজধানীতে আসবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। তবে এরই মধ্যে এ উপলক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

কোরবানির পশু পরিবহনে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে।। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হবে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের