,

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য গেল প্রধানমন্ত্রীর উপহারের হাড়িভাঙা আম

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ৩০০ কেজি আম পাঠানো হয়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। ৩০টি কার্টনে করে আসা ৩০০ কেজি আমের সবগুলোই হাড়িভাঙা। পরে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশানের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আমগুলো পৌঁছে দেবেন।

স্থলবন্দরে আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ উপহার আমরা যথাযথভাবে হস্তান্তর করব। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যও আম পাঠানো হয়েছে।

এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য