,

সড়ক দুর্ঘটনায় নিহত মিশু সাব্বিরের বোন

news-image

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন স্বর্ণা। এ ঘটনায় আহত হয়েছে স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি কোমায় চলে গেছে।

বাংলাদেশ সময় সোমবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর আজ বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানান মিশু সাব্বির। এ ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এই অভিনেতা।

ফেসবুকে তিনি লেখেন, আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘন্টা আগে ইউএসএ-তে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ৩ বছরের মেয়ে কোমাতে আছে । সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন নেটিজেনরা। নিহতের রুহের মাগফিরাত কামনা করছেন তারা। মিশু সাব্বির ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন নেটজেনরা।

 

সূত্র : আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য