,

বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ এশিয়ার তিনটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার।

এই নিষেধাজ্ঞার আওতায় অন্য দুই দেশ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এদিকে আমিরাত সরকারের এই নির্দেশনার পর এই তিন দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স।

এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তারা কোনো যাত্রী পরিবহন করবে না। ১৫ জুলাইয়ের আগে এই তিনি দেশের কোনো যাত্রী আমিরাতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও আমিরাতে যাওয়ার জন্য গত ১৪ দিনে এই তিন দেশের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে তাদেরও এখন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তবে আমিরাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী ও কূটনৈতিক মিশনের যেসব সদস্য কোভিড-১৯ প্রটোকল মেনে চলেছেন তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল দেশটি। এদিকে, গত সপ্তাহে আবুধাবিভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য