,

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ গরু আশুলিয়ায়, গিনেস রেকর্ডের আবেদন

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়া উপজেলার চারি গ্রামে দেখা মিলল বিশ্বের সবচেয়ে খর্বাকার গরুর। বক্সার জাতের এই গরুর ওজন মাত্র ২৬ কেজি। আর উচ্চতা ২০ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে ছোট গরুর তকমা পেতে ইতোমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে এটির মালিকপক্ষ।

জানা গেছে, শিকর এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুটির মালিক। প্রতিষ্ঠানটি বছর দুয়েক আগে নওগাঁর এক খামারির থেকে এই গরুটি ক্রয় করেন। গরুটির নাম রাণী। তাকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেকটা কম।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদন করেছন গত ২ জুলাই। কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের আবেদনের প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল তকমা পাবেন।
এদিকে স্থানীয় এক পশু চিকিৎসক বলেছেন, ছোট্ট এই গরুটি পুরোপুরি সুস্থ রয়েছে। এর উচ্চতা এবং ওজন আর বাড়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরু রয়েছে ভারতের কেরালা রাজ্যে। এর নাম মানিকিয়াম। উচ্চতা মোটে দুই ফুট, একটা ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক লোক।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য