,

খুলনায় একদিনে করোনায় ৫১ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : খুলনা বিভাগে করোনাভাইরাসে বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এসময়ে নতুন করে আরও ১ হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে, রবিবার (৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন মারা যান। সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে খুলনায় ১৩ জন, যশোরে ৬ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহে ৫ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ জন এবং মাগুরায় একজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য