,

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুদের সাথে নৌকা নিয়ে পিকনিকে , পানিতে তলিয়ে ছাএের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পিকনিকে গিয়ে বিলের পানিতে তলিয়ে শ্রাবণ(১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়া গ্রামের পাশে লইসকার বিলে এ ঘটনা ঘটে।সে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার মো. রনি খানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল শ্রাবণ।

ফায়ার সার্ভিস ও মৃতের স্বজনরা জানায়, নৌকায় করে বন্ধুদের সাথে আমিরপাড়া গ্রামের পাশে লইসকার বিলে পিকনিকে যায় শ্রাবণ।দুপুর বেলা বিলের পানিতে লাফ দিয়ে পানিতে তলিয়ে যায় সে। পরে বন্ধু ও স্হানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে জেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহপরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরে ৯৯৯-এ কল করে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্হানীয়দের সহযোগিতা পৌনে চারটার দিকে লইসকার বিলে চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য