,

সেনা সদস্যদের দেখে বরকে রেখে পালাল সবাই

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন হলে সেখানে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হন এসিল্যান্ড। সোনবাহিনীর উপস্থিতি দেখে বরকে রেখে পালালেন বরের সঙ্গীসহ সকল অতিথি।

রবিবার দুপুর দুইটার দিকে সোনগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জানান, লকডাউন অমান্য করে সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্যার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায়। সেনা সদস্যদের দেখেই উপস্থিত সকলে বরকে রেখে দিক বেদিক ছুটতে থাকে। পরে এসিল্যান্ড মেয়ের বাবা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এমন কাজ করবে না মুচলেকা দিয়ে তার (চেয়ারম্যানের) মাধ্যমে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার আদেশ দেন।
সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯