,

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল টাইগাররা

news-image

অনলাইন ডেস্ক : আগামী বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ।

টাইগারদের হয়ে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত’র ফিফটি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেটে ৩১৩ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
ম্যাচে সাকিব, সাইফ, শান্ত যথাক্রমে ৭৪, ৬৫ ও ৫২ রান করে অন্যদের ব্যাটিংয়ে সুযোগ করে দিতে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। ৩৭ রানে ফেরেন লিটন। ৪০ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩১ ও শূন্য রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম অনিক।

জবাবে ব্যাট করতে নেমে সাকিব-মিরাজের স্পিনে ঘূর্ণিতে ২০২ রানে অলআউট হয় জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক তিমিসেন মারুমা। সাকিব ও মিরাজ ৩টি করে উইকেট শিকার করেন। দুই উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

১১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ে মীমাংসা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ